spot_img

নারায়ণগ‌ঞ্জে সালিশে দুই যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, জনতারআদালত.কম । ১৩ অক্টোবর, ২০১৭ ।

 

নারায়ণগ‌ঞ্জের ফতুল্লায় দুই যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে সন্ত্রাসীরা। বৃহস্প‌তিবার রাত ১০টার দিকে ফতুল্লার কাশীপু‌র হোসাইনী নগ‌রে এক‌টি রিকশার গ্যা‌রে‌জের ভেত‌রে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- গ্যা‌রেজ মা‌লিক মিল্টন হো‌সেন (৪০) ও তার সহ‌যো‌গী পার‌ভেজ আহ‌মেদ (৩৫)। পু‌লি‌শের ধারণা পূর্ব শত্রুতার জের তাদের হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য নারায়ণগঞ্জ একশ’ শয্যা জেনা‌রেল হাসপাত‌া‌লে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে হোসাইনগর এলাকায় রাজীবের মালিকানাধীন রিকশা ও অটো রিকশা গ্যারেজে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় গ্যারেজে অবস্থানকারী ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক মিলটন ও তার কর্মচারী পারভেজকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে যায়। আহত হয় রিকশা গ্যারেজের কর্মচারী রাজীব। এসময় সন্ত্রাসীরা রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর পর শত শত লোকজন ঘটনাস্থলে ভিড় করে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুরুতর আহত অবস্থায় রাজীবকে নগরীর খানপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মঈনুল হক বলেন, “ঘাতকদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ