spot_img

জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১১ অক্টোবর, ২০১৭ ।

 

ময়মনসিংহ বিভাগে প্রথম বেরসরকারিভাবে গড়ে ওঠা জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ব্যবহার মাধ্যমে জীবনযাত্রার মান পরিবর্তনের লক্ষে ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোঃ মাসুম আলম খান। এতে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোশারফ হোসেন প্রান্ত, ঝাউলা গোপালপুর কলেজের প্রভাষক তরিকুল ফেরদৌস, নান্দিনা কলেজের প্রভাষক মীর মোশারফ আলী, হাজরাবাড়ী কলেজের প্রভাষক আমিনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর রফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক এ.কে.এম জাওয়াদুল হক, ডেপুটি রেজিষ্টার প্রশাসন মোঃ আবু তালেব, ডেপুটি রেজিষ্টার আলী আকবর ফকির।

অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ইংরেজি বিভাগের প্রধান শায়লা শারমিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ের উপর বিভিন্ন প্রযুক্তির ব্যবহার দেখিয়ে ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা করেন। উপস্থাপনায় ছিলেন, এ.কে.এম মাসুদুল মান্নান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু মাত্র মাতৃভাষা নয় আমাদেরকে জানতে হবে ইংরেজি ভাষা ও তার ব্যবহার তা না হলে বর্তমান বিশ্বের প্রতিটি কাজ থেকে আমরা পিছিয়ে যাব। প্রথমিক থেকে শুরু করে উচ্চতর ডিগ্রী পর্যন্ত প্রতিটি ধাপে প্রয়োজন ইংরেজি শিক্ষা নেওয়া।

আমাদের প্রতিদিনের কর্মকান্ডে, পেশাগত প্রয়োজনে, সরকারি চাকুরী, ব্যাংক, কম্পানি, প্রাইভেট ব্যাংক, আউট সোসিং, মানব সম্পদ উন্নয়নে ইংরেজিকে অধিক গুরুত্ব দিতে হয়। তা না হলে সর্বস্তরে পিছিয়ে পড়তে হবে আমাদেরকে। মাতৃভাষার সাথে ইংরেজি শিক্ষা অতি গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। বিশ্বের প্রায় ৫২টি দেশে ইংরেজি ভাষা ছাড়া অন্যকোন ভাষার ব্যবহার তেমনটি নেই। তাই প্রতিনিয়ত ইংরেজি বিষয়ের উপর আমাদের দক্ষ হয়ে উঠতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ