spot_img

শান্তিতে নোবেল পেল পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের আন্দোলনকারী সংস্থা ইকান

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০৬ অক্টোবর, ২০১৭ ।

পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারণার জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক নোবেল শান্তি পুরস্কার পেয়েছে পরমাণু অস্ত্র বিলুপ্তিকরণ জোট আইকান।

শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ নাম ঘোষণা করে।

এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়ন প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকায় নাম ছিল- ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, গাম্বিয়ায় শান্তি স্থাপনে ভূমিকা পালনকারী আঞ্চলিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস), সিরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস এবং এর নেতা রিদ আল সালেহ, ইরানের পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদরিকা মোগেরিনি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ