মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ০৫ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার “বালিয়াডাঙ্গী উপজেলায় জুয়া খেলায় বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে মারপিট, উচ্ছেদের হুমকি”ঘটনায় জড়িত মজিবর (৪০) নামে একজনকে গ্রেফতার করেছেন। সম্প্রতি ৪ অক্টোবর বুধবার রাত ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ধনিরহাট ময়মনসিংহপাড়া থেকে মজিবরকে আটকের কথা পুলিশ নিশ্চিত করেছেন।
বালিয়াডাঙ্গী ও রাণীংকৈল উপজেলার সিনিয়র এএসপি (সার্কেল) হাসিবুল আলম জানান, বালিয়াডাঙ্গীতে মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে মারপিটের অভিযোগের সংবাদ শুনার পর তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনার সাথে জড়িত মজিবর(৪০) গ্রেফতার করে।
ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান চলছে। উল্লেখ্য, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ধনিরহাট ময়মনসিংহপাড়ার মৃত মুক্তিযোদ্ধা আ. সাত্তারের স্ত্রী জয়নব বানু ও কন্যা জাহানারা বেগম মাদকসেবন ও জুয়া খেলতে বাধা দেওয়ায় মারপিট করে বীন ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩০), জয়নালের ছেলে মজিবর (৪০) ও হান্নানের ছেলে শাহিনুর (২০)।
মুক্তিযোদ্ধার স্ত্রী জয়নব বানু অভিযোগ করে বলেন, আমার ভাতা বন্ধ করে দিবে বলেও প্রতিদিন হুমকি দিচ্ছে হামলাকারীরা। আমি বিষয়টি উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সলেমান আলীকে অবগত করি। সলেমান আলী আমাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। আমি মঙ্গলবার থানায় বিষয়টি জানালে এএসআই রাশেদ মারপিটের বিষয়ে জিজ্ঞাসা না করে, উল্টো মুক্তিযোদ্ধার স্ত্রী কি না ? ভাতা পাই কি না? ইত্যাদি প্রশ্ন করে থানায় লিখিত অভিযোগ করতে বলে আমার কাছ থেকে ৩শ’ টাকা নিয়ে চলে যান।
মুক্তিযোদ্ধার কন্যা জাহানারা বেগম বলেন, আমার মা বৃদ্ধা, লেখাপড়া জানে না, রশিদ ও মজিবর যেকোন সময় আমার মাকে মারপিট করে বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে পারে।


























