রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ০২ অক্টোবর, ২০১৭ ।

জামালপুরে ” টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা ” এই প্রতি পাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে শহরের বকুলতলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহামেদ কবীর।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রাসেল সাবরিন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ.নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুল্লাহ. দি জামালপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মন্জুরুল ইসলাম লানজু.পরিচালক হাজি ইউসুফ আলী. জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক মিলন.জামালপুর নাসিব’র সহ-সভাপতি খলিলুর রহমান.উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম. শহর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাঈদা আক্তার প্রমুখ। আয়োজনে জামালপুর জেলা প্রশাসক। সহযোগিতায় চেম্বার অব কর্মাস ও বিসিক শিল্প মালিক সমিতি।


























