spot_img

ঝিনাইদহে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ক্লাস উদ্বোধন

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ, জনতারআদালত.কম । ০৩ অক্টোবর, ২০১৭ ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক ২১ দিন ব্যাপী জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ক্লাস উদ্বোধন হয়েছে।

জেলা আনসার ভিডিপি কার্যালয়ে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আহসান উল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন সার্কেল এ্যাডজুটেন্ট মোঃ বেলাল হোসেন ও সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সোনালী আক্তার। উদ্বোধক মোঃ আহসান উল্লাহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভিডিপি সদস্যদেও করনীয় বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। ভিডিপি সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ