spot_img

কাশ্মীরে আত্মঘাতী হামলায় ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০৩ অক্টোবর, ২০১৭ ।

ভারত শাসিত কাশ্মীরে আধা-সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে সন্দেহভাজন জঙ্গি হামলায় এক সৈন্য ও দুই হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া আধা-সামরিক বাহিনীর তিন সদস্য আহত হয়। খবর এএফপি’র।

কর্মকর্তারা জানান, অন্তত তিন জঙ্গি মঙ্গলবার ভোরে শ্রীনগর বিমানবন্দরের কাছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ঘাঁটিতে গ্রেনেড ও বন্দুক হামলা চালায়।

পুলিশের মহাপরিদর্শক মুনীর আহমেদ খাঁন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের পাল্টা হামলায় দুই জঙ্গি নিহত হয়েছে। একজন এখনো সেখানে অবস্থান করছে।’

এদিকে, পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর হামলায় সন্দেহভাজন পাঁচ জঙ্গি নিহত হওয়ার একদিন পর মঙ্গলবারের এ জঙ্গি হামলা চালানো হলো।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটিশ উপনেবিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্ত করা হলেও দু’দেশই পুরো কাশ্মীরকে তাদের নিজেদের ভূ-খন্ড বলে দাবি করে আসছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ