spot_img

এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০২ অক্টোবর, ২০১৭ ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন।

এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের আজ তার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং-এ এ কথা জানান।

এটর্নি জেনারেল বলেন, আমি যতদূর জানি, প্রধান বিচারপতি আগামীকাল থেকে ছুটিতে যাচ্ছেন। সংবিধান অনুযায়ী পরবর্তী জেষ্ঠ্য বিচারপতি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, সাংবিধানিক পদে যারা রয়েছেন তারা রাষ্ট্রপতি বরাবরে ছুটির আবেদন করেন।

দীর্ঘ ৩৯ দিনের অবকাশ শেষে আগামীকাল মঙ্গলবার সুপ্রিমকোর্ট খুলবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ