ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য ব্রিটিশ সরকারের দেয়া দ্বিতীয় চালানের ৮৫ মেট্রিকটন ত্রাণ সামগ্রী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আজ এসে পৌঁছেছে।
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বহনকারী ব্রিটিশ বিমানটি আজ সকাল পৌনে ৭টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
ব্রিটিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের লজিস্টিক অফিসার মার্ক কুইন মেডিকেল ত্রাণ সামগ্রী চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।
গতকাল ৯৮ মেট্রিকটন ত্রাণ নিয়ে ব্রিটিশ কার্গোবিমান শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছে।
হাবিবুর রহমান বলেন, ত্রাণ সামগ্রীগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।


























