spot_img

উখিয়ায় আরও ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি,  জনতারআদালত.কম । ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে আরও চার রোহিঙ্গার লাশ পাওয়া গেছে। শুক্রবার সকালে এই লাশগুলো পাওয়া যায়।

 এ নিয়ে ওই সমুদ্র সৈকতের নিকটে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় মোট ২০টি লাশ উদ্ধার করা হলো।

পুলিশ বলছে, রাখাইন থেকে পালিয়ে আসার সময় নাফ নদীতে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) চাই লাও মারমা জানান, আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এছাড়া বৃহস্পতিবার রাতে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া ১২ রোহিঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময় ১৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।   দুপুর সাড়ে ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক পাঁচজন নারী ও নয় শিশুর মরদেহ ভেসে আসতে থাকে। সন্ধ্যার পর আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর এই অভিযানকে জাতিসংঘ চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ