spot_img

ভারত ও চীন থেকে এসেছে ৭৫৩ টন ত্রাণ

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

মিয়ানমারের রাখাইন থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ভারত থেকে তৃতীয় দফায় ৭০০ টন ত্রাণ এসেছে চট্টগ্রাম বন্দরে।

বৃহস্পতিবার সকালে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল ওই ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে পৌঁছায়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এম এন ইস্পাহানি লিমিটেড এর কর্মকর্তা লোকো প্রিয় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ জাহাজে ৬৭ হাজার ১৬৭ প্যাকেটে ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ এসেছে। এর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেলসহ ভোগ্যপণ্য সামগ্রী রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বন্দর জেটিতে এসব ত্রাণ হস্তান্তর করেছেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ৫৩ টন ও  পরদিন আরও ১০৭ টন ভারতীয় ত্রাণ চট্টগ্রাম পৌঁছায়।

অন্যদিকে, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আবারও ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন।

৫৩ দশমিক ৫০ টন ত্রাণ নিয়ে চীনের একটি কার্গো ফ্লাইট আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কর্মাশিয়াল কাউন্সিলর লি গুয়ানজিয়ান।

এর আগে গতকাল বুধবার ৫৭ টন ত্রাণসামগ্রী পাঠায় চীন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট সেনা-পুলিশের ৩০টি চৌকিতে হামলার পর দমন-পীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর প্রাণভয়ে স্রোতের মতো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা।

ইউএনএইচসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ আগস্টের পর এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর বল প্রয়োগের মুখে প্রাণভয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।

এর আগে বৌদ্ধ অধ্যুষিত দেশটিতে জাতিগত নির্মূলের নীল-নকশার নির্যাতনে বিপুল সংখ্যক রোহিঙ্গা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বছরের পর বছর ধরে বাংলাদেশে বাস করছেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ