spot_img

জামালপুর সদরের প্রবীন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী’র ঈদ উত্তর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রবিউল হাসান লায়ন , জামালপুর,

জনতারআদালত.কম , ১৫ জুলাই, ২০১৭ ।

 

 

শুক্রবার রাতে হোটেল শ্যামল বাংলায় জামালপুরের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে জামালপুরের উন্নয়ন ও সমস্যা সংকট তুলে ধরে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, নানা কারণে আপনার সাথে আমার একটু দুরত্ব সৃষ্টি হয়েছে সেসব সমস্যার সংকট কাটিয়ে আবার সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে জামালপুরবাসীর জন্যে নিবেদিত হয়ে কাজ করার উদ্দেশ্যে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার ডাকে সারা দিয়ে আপনারা আমাকে কৃতজ্ঞ করেছেন। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন সেই সাথে জামালপুরের এখনও পর্যন্ত যে সমস্ত সংকট নিরশন হয়নি সেগুলোর একটি খতিয়ান তুলে ধরে বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সকল সংকট নিরশনে আমি নিবেদিত হয়ে কাজ করবো।

আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি। এসময় জামালপুরের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন…………

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ