মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক রনজন চন্দ্র রায়কে সম্প্রতি ৩০ আগস্ট তারিখে এলাকার কিছু সন্ত্রাসী অপহরন করে মুক্তিপন দাবী করেন, মুক্তিপনের টাকা নিতে এসে ধরা পরেন অপহরনকারি টিমের সদস্য ডন উরফে সুজন। সুজনকে আটক করে ১নং ইউনিয়ন চেয়ারম্যান হিটলার সাহেবের কাছে আনা হয়, তিনি ব্যাপারটি দেখবেন এবং এর সুষ্ঠবিচার করবেন বলে ছেড়েদেন অপহরনকারি টিমের সদস্য ডনকে।
১০ম শ্রেনির ছাত্রী আনজুমান বলেন, আমাদের বিএসসি শিক্ষক রনজন স্যার অনেক ভাল একজন শিক্ষক তিনি আমাদের ভালমত করে পাঠ্যদান করান, তিনি শিক্ষক হিসেবে যতেষ্ঠ ভাল শিক্ষক, তিনাকে অপহরন করা হলো এবং অপহরণ কারিকে চেড়ে দেওয়া হল আমরা এর সুষ্ঠ বিচার দাবী করছি। আজ আমরাও ঠিকঠাক ভাবে স্কুলে আসতে ভয় পাই, কখন যেন কি হয়ে যায়, তাই আপনাদের মাধ্যমে প্রশাসন এর কাছে অনুরোধ করছি তারা জেন এর সুষ্ট বিচার করেন। ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় জনগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধনের বক্তব্যে, জনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- রজেন্দ্রনাথ রায়, শিক্ষক সমিতির সাবেক সভাপতি- আলম হোসেন, বর্তমান সভাপতি- হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক- কায়সার আলম, শিক্ষক- দারুল হোসেন। স্কুলটির ছাত্র- নয়ন বেপারি, বৃষ্টি রানী, আনজুমান আরা প্রমূখ।
বক্তারা এসময় হতাশা ব্যক্ত করে বলেন, অপহরন ও থানায় মামলা দায়েরের আজ এতোদিন অতিবাহিত হয়েছে, চেয়ারম্যান আসামিকে ধরা পরে ছেড়ে দেওয়া, আর এখন পর্যন্ত আমরা সুষ্ঠ বিচার পাবো কিনা জানিনা, অভিভাবকরা বলেন আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেও ভয় হচ্ছে কখন কি হয়ে যায়। বর্তমানে মামলাটি পুলিশ সুপারের কার্যালয় ঠাকুরগাঁও বরাবরে মামলাটি বিচারাধীন অবস্থ্যায় আছে এ পর্যন্ত কোন ধরনের সুরাহা না হওয়ায় স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজনের মাঝে হতাশা দেখা দিয়েছে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক রনজন চন্দ্রকে অপহরন কারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং পরবর্তিতে আরো কঠোর আন্দোলনে যাওয়া হবে।


























