spot_img

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার নগরীর ফেডারেশন ভবনে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসির সঙ্গে বৈঠক করছিলেন তিনি।

এ সময় গোলাম মসি বলেন, তাঁর মেয়াদকালে তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। রাষ্ট্রদূত এফবিসিসিআই নেতৃবৃন্দকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে এফবিসিসিআই পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু এবং মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ