spot_img

বাংলাদেশের যে কোনও বিপদে ভারত সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে : রোহিংগাদের উদ্দেশ্যে ত্রাণ প্রেরণকালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

৫০ মেট্রিক টনের ত্রাণ নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম পৌঁছল ভারতীয় বিমান। মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এই সাহায্য নিয়ে আসা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে যে বিপুল পরিমাণ শরণার্থী প্রবেশ করার ফলে মানবিক সঙ্কট তৈরি হয়েছে, আর সেজন্যই বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের এই উদ্যোগের নাম ‘অপারেশন ইনসানিয়াৎ’।

ত্রাণ হিসেবে চাল, নুডলস,লবণ, চিনি, তেল, চা, বিস্কুট, মশারি সহ নানা জিনিস পাঠানো হয়েছে। দফায় দফায় মোট ৭০০ মেট্রিক টন ত্রাণ পাঠানো হবে। আপাতত ৫০ মেট্রিক টন জিনিস পাঠানো হয়েছে। প্রথম বিমান পৌঁছনোর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার হর্ষ শ্রিংলা। তিনি বাংলাদেশের সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে ওই ত্রাণ তুলে দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘বাংলাদেশের যে কোনও বিপদে ভারত সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ‘

জাতিসংঘের দেওয়া হিসেব অনুযায়ী গত ২৫ অগাস্ট থেকে বাংলাদেশে ঢুকেছে মোট ৩ লক্ষ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী। অভিযোগ, মায়ানমার সেনা তাদের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে৷ এই ইস্যুতে ভারতকে পাশে পাব বলে আগেই জানিয়েছিলেন বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়৷ তারপরেই ভারত সরকার ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে গত সপ্তাহেই দেখা করেছিলেন নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জিম আলি৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ