মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১২ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র ও চশমা বিতরণ করা হয়েছে।
শারীরিক প্রতিবন্ধী ছাত্ররা হলো- উপজেলার শিধোর কলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরাইরা ও হরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী সূশ্রী।
সম্প্রতি ১১ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিস প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এসব বিতরণ করেন। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফিরোজ জামান, আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকালু (ডংগা), বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদেরকে পড়াশুনায় উৎসাহ দেওয়ার জন্য হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র ও চশমা বিতরণ করা হয়।


























