রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার ১ নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত ৪, ৫, ৬, ৭, ৮, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পারপাড়া নারিকেলী প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এফবিসিসিআই’র পরিচালক, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু (সিআইপি)। রেজাউল করিম রেজনু তার বক্তব্যে বলেন, জামালপুর আওয়ামী লীগের তৃনমূল নেতা-কর্মীদের মূল্যায়নই আমার মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃনমূল নেতাকর্মীদের ঐক্য দৃঢ় করে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে নতুন নেতৃত্বের পাশাপাশি তৃনমূল নেতা-কর্মীদের জীবন মানের উন্নয়ন ও যথাযথ মূল্যায়নও করতে হবে। একই সাথে যোগ্য এবং জনগনের কাছের মানুষ, জনগনের সুখ দঃখের সাথী এমন লোককে মনোনয়ন দিতে হবে। আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সভাপতি দেশরত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে পারপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আল দৌলতুজ্জামান অন্তুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নূরুজ্জামান খান রাজুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুহাম্মদ আলী মাষ্টার, শহর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তারেক মালিক সিজার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবীর ইসলাম দোলন, সদর উপজেলা যুবলীগের সদস্য রুহুল আমিন,শহর আওয়ামী লীগের অন্তর্গত ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনী, এফবিসিসিআই এর সদস্য ইকরামুল হক নবীন, ১ নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দুদু, সদস্য আল-রশিদ, লিটন মাহমুদ, কাজী শাহজাহান, কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, ৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা আসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম কালু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কানন প্রমূখ।
মতবিনিময় কালে বক্তারা বলেন, আমরা এলাকার উন্নয়নের জন্য রেজাউল করিম রেজনুকে নৌকার মাঝি হিসেবে চাই। অতিতে যারা বার বার নির্বাচিত হওয়ার পরও আমাদের প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়েছেন তাদের আমরা আর চাই না। আমরা মনে করি রেজাউল করিম রেজনুই তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের আশা, আকাঙ্খা এবং উন্নয়ন এনে দিতে পারবেন। অনুষ্ঠানে কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























