ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দীর্ঘ ১০ দিন পর সচলতা ফিরছে। শনিবার এই রুটে ৩টি রোরো ৫টি কে-টাইপ, ৩টি মিডিয়াম, ৬টি ডাম্প ফেরিসহ ১৭টি ফেরি দিয়ে যান পারাপার করা হচ্ছে। শুক্রবার বিকেলে লৌহজং টার্নিং থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ওয়ানওয়ে রুট করে বিকেল থেকে ১৩টি ফেরি চালানো হয়। পরে শনিবার সকাল থেকে রোরো ফেরিসহ ১৭টি ফেরি চালানো হচ্ছে। শিমুয়িা প্রান্তে ট্রাক ছাড়া পারাপারের অপেক্ষায় গাড়ি ছিল কম। এতে ঘাট এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটস্থ সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ জানান, শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ নেই। তবে কাঁঠালবাড়ি ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের কিছু চাপ রয়েছে। ফেরিগুলো চলতে সময় লাগছে অনেক বেশি। আগে দেড় ঘন্টা সময় লাগলেও এখন লাগছে আড়াই ঘন্টা। তিনি আর জানান আগামি মঙ্গলবার নাগাদ ড্রেজিং শেষ হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তখন চ্যানেল খুলে দিলে আর সমস্যা হবে না। এছড়া যাত্রী সেবায় এই রুটে ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পীটবোড চলাচল করছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে পদ্মার পানি ধারাবাহিকভাবে কমতে থাকায় এ রুটে ফেরি চলাচলে অচলতার সৃষ্টি হয়।


























