ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

আগামী শনিবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। তার আগে আজ বৃহস্পতিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বেগম জিয়া।
রাত নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য রাত সাড়ে আটটায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন।


























