spot_img

টি-২০ গ্লোবাল লিগে দল কিনলেন প্রীতি জিনতা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

এবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুয়েন্টি টুয়েন্টি গ্লোবাল ক্রিকেট লিগে দল কিনলেন ভারতের বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। স্টেলেনবশ ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত আজ টুইটারে এ খবর নিশ্চিত করেছেন।

লরগাত বলেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি এবং দক্ষিণ আফ্রিকার টি-২০ গ্লোবাল লিগের পরিবারে প্রীতি জিনতাকে স্বাগত জানাচ্ছি।’

লরগাতের এমন টুইট দেখে প্রীতি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে যুক্ত হতে আমাকে সহায়তা করায় লরগাতকে আমি ধন্যবাদ দিতে চাই এবং সেখানকার তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করতে পারাটা হবে অনেক আনন্দায়ক।’

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সাথে প্রীতি জিনতাকে যুক্ত হতে দেখে ভালো লাগছে। আমি আমার সতীর্থদের কাছ থেকে শুনেছি, তিনি খুবই ভালো কাজ করে। তাই তার সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’

ভারতের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ