spot_img

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১০

টাঙ্গাইল প্রতিনিধি , জনতারআদালত.কম । ৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

টাঙ্গাইলে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯জন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার আরোহী নিহত ও নয়জন আহত হন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর চারজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।

আর মধুপুরের টেলকি এলাকায় বাইক রেস করতে গিয়ে দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

এরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার হাজরাঘাট এলাকার মো. মজনু মিয়ার ছেলে সোহাগ ও হাজরাঘাট এলাকার লিয়াকত আলীর ছেলে হিমেল।

মধুপুর থানার ওসি শফিকুর ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে ফেরার পথে মধুপুরের বনাঞ্চলের টেলকি এলাকায় কয়েক যুবক নিজেদের মধ্যে মোটরসাইকেল প্রতিযোগিতা চালাচ্ছিল। এসময় মোটরসাইকেলের চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সোহাগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হিমেলকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ