spot_img

২ হাজার ভূমি অফিস নির্মাণ হবে : ভূমিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

বর্তমান সরকারের মেয়াদকালেই ২ হাজার ভূমি অফিস নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরমধ্যে চলতি বছরের ১ হাজারের কাজ শেষ হবে।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ভূমি রেকর্ডরুমের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের ইউনিয়ন ভূমি অফিসগুলো আধুনিক সরঞ্জামাদি দিয়ে মজবুত ভিতের উপর তৈরি করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিহীন ও খাস জমির তালিকা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, সরকার গৃহহীনদের পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছে। সারাদেশে গৃহহীনদের পুনর্বাসনে গুচ্ছগ্রাম নির্মাণ, আদর্শ গ্রাম, একটি বাড়ি একটি খামার নির্মাণে খাস জমি খুঁজে বের করা প্রয়োজন। তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীনদের কাজকে অগ্রাধিকার দিতে হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ বক্তৃতা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ