spot_img

পাকিস্তানে জঙ্গি সংঘর্ষে নিহত ৮

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

দক্ষিণ-পশ্চিম পাকিস্তান ও করাচিতে জঙ্গিদের সঙ্গে তিনটি পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ আটজন নিহত হয়েছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ কথা জানায়।

বেলুচিস্তান প্রদেশের পাঁজগুর জেলায় সীমান্ত রক্ষী বাহিনীর একটি বহরের ওপর জঙ্গিদের অতর্কিত হামলায় এক লে. কর্নেলসহ চারজন নিহত ও তিনজন আহত হয়।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানায় কেউ হামলার দায় স্বীকার করেনি।

পৃথক আরেকটি ঘটনায় দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন চার পাকিস্তানি তালিবান জঙ্গি নিহত হয়।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ