spot_img

অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছোড়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

কঠোর নিরাপত্তার মধ্যেও সফররত অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের টিমবাসে ঢিল মারার ঘটনা ঘটেছে! চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফেরার পথে এই ঘটনা ঘটে। কে বা কারা ছোট একটি পাথরখণ্ড দিয়ে বাস লক্ষ্য করে ঢিল ছোড়ে। তবে এতে কারও আঘাত লাগেনি। ঘটনার তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ব্যবস্থাপক শন ক্যারল বলেন, “গত রাতে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসের একটি জানালা ভেঙে যায়। ঘটনায় কেউ আহত হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে, তদের সঙ্গে কথা বলছে দলের নিরাপত্তা কর্মীরা। ধারণা করা হচ্ছে, ছোট কোন নুড়ি বা পাথর থেকে ভেঙেছে।বাংলাদেশের কর্তৃপক্ষ ঘটনা গুরুত্ব সহকারে নিয়েছে এবং পথের নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

এত কঠোর নিরাপত্তার মধ্যেও এমন ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে চট্টগ্রামের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় আজ টিম বাস চলাচলের রুট ও স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হোটেল থেকে মাঠে আসা-যাওয়ার রুটও বদলে ফেলা হয়েছে। টিম হোটেল, চলাচলের রাস্তা, স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশপাশে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ