spot_img

সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ১২ জুলাই, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সজিব দত্তের ছুরিকাঘাতে উপজেলা সেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুনের মুলহোতাদের গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গি মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

বুধবার বিকেল ৪টা থেকে মহাসড়ক অবরোধ শুরু করে এলাকাবাসী। এসময় পুলিশের সাথে বিক্ষুদ্ধ এলাকাবাসির কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অবরোধকারীরা রাস্তায় বেড়িকেট দিয়ে গাছের গুড়ি ফেলে অগ্নিসংযোগ করছে। এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসি একটি মাইক্রোবাস ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষুদ্ধ জনতা আরো গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ বাধা প্রদান করে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ