spot_img

বন্যার্তদের বরাদ্দের ত্রাণের ৩৪ বস্তা চাল কালোবাজারে বিক্রি

রবিউল হাসান লায়ন , জামালপুর,

জনতারআদালত.কম । ৩১ আগষ্ট, ২০১৭ ।

 

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বন্যার্তদের জন্য সরকারি বরাদ্দের ত্রাণের ৩৪ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় জনতা আটক করে পুলিশে দিয়েছে। উপজেলার আদারভিটা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানা পুলিশ চালের বস্তাগুলো জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদের গুদাম থেকে বন্যার্তদের জন্য সরকারি বরাদ্দের ৩৪ বস্তা ত্রাণের চাল একটি নছিমন গাড়িতে বোঝাই করে কালোবাজারে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল। ৩৪ বস্তায় চাল রয়েছে ১ হাজার ৭০০ কেজি। স্থানীয় লোকজন তা টের পেয়ে চালের বস্তাগুলো পাচার হতে দেয়নি।

তারা ত্রাণের চাল ও নছিমন গাড়িটি আটক করে তাৎক্ষণিক মাদারগঞ্জ মডেল থানায় জানায়। মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ত্রাণের চাল জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়। ঘটনার সময় সেখানে আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাউকে পাওয়া যায়নি।

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান জানান, চালগুলো সরকারি বরাদ্দের ত্রাণের চাল। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ