spot_img

জামালপুর জেলায় বেতন থেকে কর্তনের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

রবিউল হাসান লায়ন , জামালপুর,

জনতারআদালত.কম , ১২ জুলাই, ২০১৭ ।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন থেকে টাকা কর্তন করার প্রতিবাদে জামালপুর জেলা  শহরের দয়াময়ী মোড়ে শিক্ষকদের মানববন্ধন।       ছবি : জনতারআদালত.কম

 

এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে শতকরা ১০ টাকা হারে বেতন থেকে কর্তন করার প্রতিবাদে জামালপুরে বুধবার সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন করেছে শিক্ষকেরা। বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও হযরত শাহ জামাল (রহ.) উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, সংগঠনটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন, ঝাউলা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন, মাদরাসা শিক্ষক নওশের আলী প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্য শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষকেরা জাতিগড়ার কারিগর। সরকারকে শিক্ষাবন্ধব হওয়ার আগে শিক্ষকবান্ধব হতে হবে। শিক্ষকদের উপযুক্ত বেতন, উৎসব ভাতাসহ সুযোগ সুবিধা দিতে হবে। তারা এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে শতকরা ১০ টাকা হারে বেতন থেকে কর্তন না করার দাবি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ