মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম । ২৮ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়ন পরিষদে ভিজিডি ৩০ কেজি করে ৩৮২ বস্তা চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণে অনিয়মের ভাবে টাকা আদায় করা হচ্ছে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষদের এক ধরনের জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে জন প্রতি ১৫ টাকা হারে আদায় করা হচ্ছে। পাশেই ইউপি সচিব প্রফুল্ল কুমার রায় ও ইউনিয়ন চেয়ারম্যান জিতেন্দ্র নাথ তার কক্ষে বসে রয়েছেন। আর ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে ওহেদুজ্জামান নুর নামে ব্যক্তি চাউলের বস্তা প্রতি ১৫ টাকা হারে আদায় করছেন।
টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা পরিবহন খরচ বাবদ জনপ্রতি ১৫ টাকা করে নিচ্ছি আপনি সচিব স্যারের সাথে কথা বলেন । ইউপি সচিব প্রফুল্ল কুমার রায় বলেন,আমরা ক্যারিং খরচ বাবদ টাকাটা নিচ্ছি। তবে ইউপি চেয়ারম্যান জিতেকন্দ্র নাথের সাথে কথা বলে জানা যায়, তার নির্দেশনাই চলছে টাকা আদায়ের কার্যক্রম।ইউপি চেয়ারম্যান আরো বলেন,খাদ্য গুদামে কুলি খরচসহ পরিবহন খরচ আমরা কোথায় পাব এছাড়াও চাল বিতরণের জন্য লোকজনের খরচ রয়েছে এগুলো কোথায় পাবো, তাই আমরা এই টাকা গুলো তুলেছি।
এক পর্যায়ে চেয়ারম্যান সরকারি ভাবে খরচ দেওয়া হয় স্বীকার করে বলেন, যা দেওয়া হয় তাতে হয় না খুব সল্প টাকা দেওয়া হয়। ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, ভিজিডি চাল উত্তোলন ও পরিবহন খরচ দেওয়া হয়। ইউনিয়ন চেয়ারম্যানরা দুস্থদের কাছে টাকা নেয়ার বিষয়টি আমি জানি না।


























