রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর-২ ইসলামপুর অাসনে অাগামী নির্বাচনে অাওয়ামীলীগের সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে এলাকায় গনসংযোগ করছেন জামালপুর জেলা অাওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা বিমান বন্দর থানা অাওয়ামীলীগের সভাপতি অালহাজ শাহজাহান অালী মন্ডল।

তিনি অাজ সকালে ইসলামপুর পৌর মেয়র অাব্দুল কাদের শেখ এর বাসায় ইসলামপুরের বন্যার্তদের মাঝে ত্রান সহযোগীতা প্রসঙ্গে দলের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করেন। পরে ইসলামপুরের কড়ইতলা গ্রামের জামে মসজিদে গিয়ে জুম্মার নামাজ অাদায় করেন। একইদিন বিকালে ইসলামপুরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে বের হন।

এসব কর্মসুচিতে পর্যায়ক্রমে তার সাথে অালোচনায় অংশ নেন জামালপুর জেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, ইসলামপুর উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট অাব্দুস সালাম, পৌর মেযর অাব্দুল কাদের শেখ, গোয়ালেরচর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অাইয়ুব অালী, গাইবান্ধা ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অাব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো: অাব্দুল কুদ্দুস, চরপুটিমারী ইউনিয়ন ওলামালীগের সভাপতি কাজি অাকরাম হোসেন লেবু, সাপধরী ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি শাহা অালম মন্ডল, কুলকান্দি ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজি হাফিজুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চরপুটিমারী ইউনিয়ন অাওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: শাহজাহান, নজরুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ অালম বিপ্লব প্রমুখ।


























