spot_img

চিকুনগুনিয়ার চিকিৎসা ও এর বাহক এডিস মশা নিধনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : নাসিম

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১১ জুলাই, ২০১৭ ।

 

 

 

 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকুনগুনিয়া প্রতিরোধ, চিকিৎসা ও এর বাহক এডিস মশা নিধনে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আজ সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে আরো বলেন, চিকুনগুনিয়া কোন মরণব্যাধি নয়, প্যারাসিটামল ও পর্যাপ্ত পানি পানের মাধ্যমে ২ অথবা ৩ দিনের মধ্যে এ জ্বর নিরাময় হয়।

তিনি বলেন, এ রোগে আতংকজনক কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। এ পর্যন্ত ২৭০০ রোগির তথ্য পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজের তথ্য উল্লেখ করে তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ি প্রতি ১০ জন লোকের মধ্যে এক জন এ রোগে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ রোগের ভাইরাসের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে এবং যথাযত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে চিকুনগুনিয়া জাতীয় গাইড লাইন তৈরী করা হয়েছে। এই গাইড লাইন সকল মেডিকেল কলেজসহ সারা দেশের চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। সকল হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে সর্বাধুনিক পদ্ধতিতে এ রোগ সনাক্ত করে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া এ ব্যপারে সার্বক্ষণিক নজরদারিরও ব্যবস্থা নেয়া হচ্ছে।

মোহাম্মদ নাসিম বলেন, এছাড়াও এ রোগের বাহক এডিস মশা নিধনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ জন্য জাতীয়ভাবে চিকুনগুনিয়া নিয়ন্ত্রন কক্ষ ও হট লাইন স্থাপন করা হয়েছে। এর বাইরে চিকুগুনিয়া পরিস্থিতি পর্যালোচনা করতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এব্যপারে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। মন্ত্রী অহেতুক আতংক সৃষ্টি না করতে মিডিয়ার প্রতি আহবান জানান।

এছাড়া মন্ত্রী আজ সরকারি দলের মো. নজরুল ইসলাম বাবুর মনোযোগ আর্কষণ নোটিশের জবাবে এন্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ থেকে যে সব পদক্ষেপ নেয়া হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ