spot_img

ফেনীতে মা-নবজাতকের মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

ফেনীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় মৃতের স্বজনরা হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের মিশন হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত মা মুক্তা আকতার (৩৫) ওমান প্রবাসী হারুনার রশিদের স্ত্রী।

নিহতের স্বজন আবুল হোসেন রাতুল জানান, রাত দেড়টার দিকে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক কোনো চিকিৎসক  না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নার্স ও আয়াদের মাধ্যমে চিকিৎসা চালায়। তাদের ভুল চিকিৎসায় ভোর চারটার দিকে রোগীর মৃত্যু হয়।

মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক মো. শাহাবুদ্দিন জানান, মুক্তা আকতারের চিকিৎসায় অবহেলা হয়নি। তিনি মৃত বাচ্চা প্রসব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের ফুফাতো ভাই সাইফুল ইসলাম জানান, মা ও মেয়ের মরদেহ এখন ফেনী আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালটির চিকিৎসায় অবহেলার কারণেই দুটি প্রাণ ঝরতে হলো। নিহত মুক্তা আক্তার জেলার ফুলগাজী উপজেলার বসিকপুর গ্রামের হারুন অর রশীদের স্ত্রী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ