spot_img

আইভি রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভী রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভী রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হবে।সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

বাদ আসর আইভি কনকর্ড টাওয়ার, বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২-এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার শুভার্থীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ