spot_img

নায়করাজ রাজ্জাকের দাফন আগামীকাল সকাল ১০টায়

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নায়করাজ রাজ্জাকের দাফন আজ হবে না। আগামীকাল বুধবার সকাল ১০টায় তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বাসস’কে জানান, তার কানাডা প্রবাসী মেঝ ছেলে বাপ্পি আগামীকাল ভোরে ঢাকায় এসে পৌঁছবেন। তারপর সকল ১০টায় তাকে দাফন করা হবে।

তিনি বলেন, তার দ্বিতীয় পুত্র বাপ্পি বাবাকে একনজর দেখার জন্য দেশের উদ্দেশে কানাডা ত্যাগ করেছেন।

মিশা সওদাগর জানান, নায়ক রাজ্জাকের মৃত্যুতে এফডিসি অভিভাবক শূন্য হয়ে পড়েছে। তাই চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতি যৌথভাবে তার মৃত্যুতে ৩ দিনের শোক ও কর্মবিরতি ঘোষণা করেছে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত এ শোক ও কর্মবিরতি চলবে।

৭৫ বছর বয়সী বাঙালীর প্রিয় এ অভিনেতা বেশ কিছুদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার বিকেলে কার্ডিয়াক এ্যাটাক হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ইন্তেকাল করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ