spot_img

রাজধানীতে মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

রাজধানীর পল্টন থানা এলাকা হতে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল।

গ্রেফতারকৃত দু’জনের নাম-মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তফা (৫৩) ও মোঃ ইব্রাহীম শেখ (৪০)।

২১ আগস্ট’১৭ রাত নয়টার দিকে অবৈধ অস্ত্র উদ্ধার টিম পল্টনের আল নাহিম ম্যান পাওয়ার সার্ভিস লিমিটেডের ৩য় তলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দু’জনসহ তাদের অন্যান্য সহযোগীরা মিলে মোঃ আমির হোসেন এর মামা মোঃ জাকির হোসেন ও তার নাতি মোঃ সোহাগ হালদারকে বিদেশে পাঠানো কথা বলে বিভিন্ন সময়ে মোট ৬ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে প্রতারকচক্র মোঃ জাকির হোসেন ও সোহাগ হালদারকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ইরাকে পাঠিয়ে দেন। তারা ইরাকে পৌঁছানোর পর মোস্তফার লোকজন তাদেরকে হেফাজতে নেয়। তাদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে শারিরীক নির্যাতন শুরু করে চক্রের সদস্যরা এবং ফোনে তাদের মারপিট করার কন্ঠ শুনিয়ে আমির হোসেনের নিকট পূণরায় ৬ লক্ষ টাকা দাবী করে।

 

 

//dmpn

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ