চট্টগ্রাম ব্যুরো, জনতারআদালত.কম । ২১ আগষ্ট, ২০১৭ ।

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লেমুছড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো সন্ত্রাসীকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক জি-থ্রি রাইফেল, একটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্বার করেছে সেনাবাহিনী।
খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, লেমুছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিনগত রাতে সেখানে অভিযান শুরু করা হয়।
ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছিল সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসীরা ইউপিডিএফের সদস্য হতে পারে বলে জানান মেজর মোহাম্মদ মুজাহিদুল।


























