মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম । ২০ আগষ্ট, ২০১৭ ।

সম্প্রতি শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় ঠাকুরগাঁওয়ে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপি।
এসময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আওয়ামীলীগের সহ-সভাপতি ড. সেলিনা জাহান লিটা, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাঃ সাদেক কুরাঈশী, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সেচ্ছাসেবক লীগের সভাপতি এপোলো মোঃ শাহ্,জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহাবুব হোসেন রনি সহ আরও অনেকে ।
ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী টাঙ্গন নদীর তীরের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ত্রাণ বিতরণের আগে মন্ত্রী ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন । সভায় ত্রাণ বিতরণ বিষয়ে বিএনপি’র কড়া সমালোচনা করেন ।


























