মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম । ২০ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলায় নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। শুক্রবার (১৮ই আগষ্ট) হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ঢাকদহ গোপালপুর গ্রামে ৮৮টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান সরকার, হরিপুর পাইলট স্কুলের প্রধান শিক্ষক ও জেলা পরিষদের সদস্য জামাল উদ্দীন, হরিপুর উপজেলা আ.লীগের সদস্য এ্যাড সোহরাব আলী, মোসলেমউদ্দীন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, উপজেলা আওয়ামী যুবলীগের কর্মী মঈনদ্দীন ইসলাম মুনি, উপজেলা কৃষকলীগের সভাপতি রিয়াজুল ইসলাম সরকার, কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক মুনসুর আলী প্রমুখ।


























