spot_img

রোববার বন্যাকবলিত দিনাজপুর-কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার বন্যা কবলিত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন।

প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এরপর তিনি কুড়িগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গা হাই স্কুল মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী ওই দিন বিকেলে ঢাকায় ফিরবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ