আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ ,
জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

ফুলবাড়ীয়া মডেল রিসোর্স সেন্টার মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে,খতমে কুরআন,হিফজ্ প্রতিযোগীতা,আলোচনা, পুরস্কার বিতরন ও মিলাদ এবং দোয়া মহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, ফুলবাড়ীয়া ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ ফুলবাড়ীয়া শাখার তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক হারুন অর রশিদ,আখালিয়া হেলথ সেন্টার এর এম,ডি, সাইফুল কাজল।

ইসলামিক ফাউন্ডেশন, ফুলবাড়ীয়ার ফিলড সুপারভাইজার,ফরিদ আহমেদ দোয়া পরিচালনা করেন ।


























