spot_img

যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ

আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ ,

জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

 

জাতির জনক শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, ধানমন্ডীর ৩২ নম্বর বাড়ীতে নির্মম ভাবে হত্যা করে কিছু বিপথগামী সেনাসদস্য। জাতির জনকের আজ ৪২তম শাহাদাৎ বার্ষিকী।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও মহানগর আওয়ামীলীগ এবং অংগসংগঠন, যথাযথ মর্যাদায় দিনটি পালন করে। ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান দলীয় নেতৃবৃন্দদের সাথে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। এর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।

জেলা আওয়ামীলীগ এর সভাপতি জহিরুল হক খোকা,সাধারন সম্পাদক, মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগ সভাপতি, এহতেশামুল আলম,সাধারন সম্পাদক, মোহিতুর রহমান শান্ত,পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউসুফ খান পাঠান এবং দলের নেতৃস্থানীয় নেতা-কর্মীবৃন্দ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন প্রত্যেক ওয়ার্ডে,দলীয় কর্যালয়ে কোরানখানী,দোয়া ও গণভোজের আয়োজন করে। মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রর্থনা করা হয়। জেলার সকল উপজেলায় যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ