spot_img

মালির জাতিসংঘ ঘাঁটিতে জোড়া হামলার নিহত ৯

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

 

মালির জাতিসংঘের দুটি ঘাঁটিতে সোমবার বন্দুকধারীদের সর্বশেষ হামলায় নয় জন নিহত হয়েছে। জাতিসংঘ একথা জানায়।
নিহতদের একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য, একজন মালির সৈনিক, ছয়জন মালির নিরাপত্তাকর্মী ও একজন ঠিকাদার। খবর এএফপি’র।
মালির জাতিসংঘ মিশন থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় মোপতির দৌয়েন্তজায় ভোরে এক হামলায় শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য ও মালির একজন সৈন্য নিহত হয়েছে।
জাতিসংঘ পৃথক বিবৃতিতে জানায়, কয়েক ঘন্টা পর বন্দুক ও গ্রেনেড নিয়ে ছয় ব্যক্তি মালির উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত তিম্বুকতুর জাতিসংঘ মিশনের শিবিরের প্রবেশ পথে হামলা চালিয়েছে।
জাতিসংঘ জানায়, তারা জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচ নিরাপত্তা রক্ষী, এক পুলিশ ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হন। ঠিকাদারের পরিচয় জানা যায়নি।
জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় ছয় রক্ষী নিহত হয়েছে।
তবে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, পাঁচ রক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছে।
তিম্বুকতুতে ছয় জন ও দৌয়েন্তজায় দুই সন্দেহভাজন জিহাদী নিহত হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ