spot_img

নারিকেলীতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন, জামালপুর ,

জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

 

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলীতে ইউনিয়নের ৪, ৫ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীর নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সিআইপি রেজাউল করিম রেজনু। এতে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জামালপুর চেম্বার অব কমার্স এর পরিচালক একরামুল হক নবীন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল, শহর যুবলীগ সাধারণ সম্পাদক খন্দকার ওবায়দুর রহমান টিটু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন, কাজী শাহজাহান, ফজলুল হক, কাঙ্গালী ভোজ পরিচালনা কমিটির আহ্বায়ক জিয়াউল হক। আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রুহুল, বিদ্যুৎ, ছাত্রলীগ নেতা সাদ্দাম, শাওন, শ্রমিকলীগ নেতা আবুল কালাম, জিল্লু সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

র‌্যালী শেষে নারিকেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও শিশুদের নিয়ে চিত্রাঙ্গক ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সিআইপ রেজাউল করিম রেজনু। এতে সভাপতিত্ব করেন নারিকেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুজ্জামান খান রাজু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি সোহরাব হোসেন মোল্লা, উপস্থাপনায় ছিলেন নারিকেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা পারভীন ।

এ সময় প্রধান অতিথি সিআইপি রেজাউল করিম রেজনু তার বক্তব্যে বলেন,  তোমরা আগামীর ভবিষ্যৎ। এদেশের সঠিক ইতিহাস জানতে হবে তোমাদেরকে। বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষার্থীর বাবার নামের পাশে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করেছে। শিক্ষার জন্য প্রতি বছর বছরের শুরুতেই তোমাদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। এটিও ছিল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন। এছাড়া তিনি আরো বলেন, প্রতি বছর এই বিদ্যালয় থেকে মেধাবী ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কর হবে। এছাড়া আরও ১০ জন গরীব শিক্ষার্থীকে আর্থিক ভাবে সহযোগীতা করা হবে। জাবেদ স্মৃতি ফাউন্ডেশন থেকে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ