ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে একটি ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ মঙ্গলবার ভোর থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে ওলিও নামের একটি হোটেল ঘিরে রাখা হয়েছে।
কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে রাত সাড়ে ৩টা থেকে ভবনটি ঘিরে রাখা হয়েছে।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ওই ভবনে অস্ত্র ও সরঞ্জাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে সোয়াটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে।


























