spot_img

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রোরেল

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আগামীকাল বুধবার অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।

আজ মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ