spot_img

হাইকোর্টের আদেশ বহাল : হানিফ ফ্লাইওভারের সিঁড়ি সরাতেই হবে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১০ জুলাই, ২০১৭ ।

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো সিঁড়ি অপসারণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের আবেদন (লিভ টু আপিল) খারিজ করেছেন আপিল বিভাগ।

সোমবার ওরিয়ন গ্রুপ কর্তৃপক্ষের লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে  প্রধান বিচারপতি বলেন, ‘পৃথিবীর কোনো দেশে মাঝপথ থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়ি নেই।’

আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এই আদেশের ফলে ওরিয়ন গ্রুপ কর্তৃপক্ষকে শিগগিরই হানিফ ফ্লাইওভারের মাঝপথের বিভিন্ন স্থানে থাকা ‘যাত্রী ওঠার সিঁড়ি’ অপসারণ করতে হবে।

প্রসঙ্গত, যাত্রাবাড়ী ফ্লাইওভারে ওঠার জন্য ৬ থেকে ৭টি সিঁড়ি ও বাসস্টপেজ আছে। এসব বাসস্টপেজে বাস ও লেগুনায় যাত্রী ওঠানামা করে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া বাসসহ যাত্রী পরিবহনকারী ছোট-বড় বিভিন্ন যান এসব স্টপেজে থামার কারণে প্রায়ই যানজট থাকে। অন্যান্য ফ্লাইওভারে সিঁড়ি ও বাসস্টপেজ নেই। এসব যুক্তি তুলে ধরে ফ্লাইওভারে বাসস্টপেজ ও সিঁড়ি অপসারণ চেয়ে রিট করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ