নবী হোসেন লাদেন (ময়মনসিংহ সদর) : আজ ১২ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায়, ময়মনসিংহের নাগরিক আন্দোলন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে “সুজন-সুশাসনের জন্য নাগরিক” এর ২২ তম প্রতিষ্ঠা বাষির্কী । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী নূরুল আমিন কালাম, বিশিষ্ট সাংবাদিক ও কবি সাহিত্যিক স্বাধীন চৌধুরী,”নিরাপদ সড়ক চাই আন্দোলন” ময়মনসিংহ জেলার সংগ্রামী সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, শিক্ষক ও সাহিত্যিক খন্দকার সুলতান আহমদ, অধ্যক্ষ কাব্য সুমী সরকার, “হাঙ্গার প্রজেক্ট” এর প্রতিনিধি নাজমুল হোসাইন, আইপিডিসি এএইচএম মনোয়ার হোসেন, মোঃ সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন (সুজন) এর বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (সুজন) এর সভাপতি শিব্বির আহমেদ লিটন। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সাহিত্যিক ও সমাজকর্মী আলী ইউসুফ।


























