spot_img

আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছিল : মঈন খান

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরিসংদীতে প্রথম নিহত হওয়া তাহমিদ ভূঁইয়া ও আমজাদ হোসেনের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
শনিবার সকালে তাহমিদের বাড়ি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিডনের নন্দীপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে গিয়ে তাহমিদের কবরে ও পলাশের আমজাদ হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দুজনের পরিবারের হাতে তিনি  নগদ অর্থও তুলে দেন।
এ সময় নিহত তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারতকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশে যত স্বৈরশাসকই আসুক, যারা গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করেছে তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে জালেমের সরকার কায়েম করেছে। যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবী করে, স্বাধীনতার ধারক বলে দাবী করে, সেই আওয়ামী লীগ যখন বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে, এক নায়কতন্ত্র কায়েম করে, বছরের পর বছর বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, অন্যদিকে বাংলাদেশের ন্যায়-নীতিকে ক্ষুণ্ন করেছে। তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তার তাজা রক্তে ঢেলে দিয়ে শহীদ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র জনতা বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখান করেছে।
এসময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক, নরসিংদী জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, পলাশ উপজেলা যুদলের সভাপতি নিছার আহমেদ খান ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ