spot_img

রাজধানীতে ২ বাসে আগুন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দিনভর সংঘর্ষের ঘটনা ঘটছে। এর মধ্যে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ২টি যাত্রীবাহী বাস আগুন দেয়ার ঘটনা ঘটে। সেখানে সাতটি ককটেলের বিস্ফোরণ  ঘটানো হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার শাজাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে।

পথচারীরা জানান, প্রেসক্লাবের সামনে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দ পান তারা। তবে, বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এ ঘটনায় কাউকে আটক করতে দেখেনি তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ