ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১০ আগষ্ট, ২০১৭ ।

নাটোরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ১টার দিকে নাটোর -রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রেজাউল করিম (৩০) ও রাজন (২৭)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান নাটোর থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল।
এ সময় নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজন ও রেজাউল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


























