spot_img

আস্থা রাখুন, আমরা পাশে আছি : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বৃহস্পতিবার ৩০ মে ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে ত্রাণ বিতরণ শেষে উপস্থিত জনতার মাঝে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুগর্ত মানুষের পাশে দাড়াতে পারছি, চিন্তা নেই, আমরা পাশে আছি ।

প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেনো প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ রেহাই পায়। রেমাল ঘূর্ণিঝড়ে যারা ক্ষতির শিকার হয়েছেন তাদের পুনর্বাসনে সব ধরনের চেষ্টাই করে যাচ্ছে সরকার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যত ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব দ্রুতই আমরা মেরামত করে দেবো।

তিনি বলেন, ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণ করা হবে; যেখানে যেখানে ঘরবাড়ি ভেঙে গেছে৷ সেগুলোও আবার বানিয়ে দেব৷ আমার ওপর আস্থা রাখুন। সাধারণ মানুষের জীবনের মৌলিক চাহিদা পূরণের জন্য যা যা দরকার, সবই করে যাচ্ছে সরকার ৷

অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে মঞ্চে উপস্থিত হন।

প্রসঙ্গত, গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পটুয়াখালী জেলায় ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকা এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ